‘সামরিক উপায়ে ফকল্যান্ড সমস্যা সমাধানের কথা ভাবছে না আর্জেন্টিনা’

ঊর্মি
•
২২ সেপ্টেম্বর, ২০২৬
‘সামরিক উপায়ে ফকল্যান্ড সমস্যা সমাধানের কথা ভাবছে না আর্জেন্টিনা’
‘সামরিক উপায়ে ফকল্যান্ড সমস্যা সমাধানের কথা ভাবছে না আর্জেন্টিনা’
শেয়ার

সেপ্টেম্বর ২২: আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই গত ২১ সেপ্টেম্বর বলেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের (মালভিনাস দ্বীপপুঞ্জ) সার্বভৌমত্ব নিয়ে তাঁর দেশের সাথে ব্রিটেনের বিরোধ, সামরিক উপায়ে সমাধানের চেষ্টা তিনি করবেন না। 

 

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে মিলেই বলেন, আর্জেন্টিনার সরকার যুদ্ধের কথা ভাবছে না এবং ফকল্যান্ডের ওপর সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক পথ অবলম্বনের ওপর জোর দেবে। 

 

তিনি বলেন, ব্রিটিশ সরকারের উচিত ‘এই দ্বীপগুলো শান্তিপূর্ণভাবে আর্জেন্টিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা, কারণ এগুলো আর্জেন্টিনার ভূখণ্ড’।

 

এর আগে গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মিলেই জোর দিয়ে বলেন, ফকল্যান্ড এবং এর পার্শ্ববর্তী বিতর্কিত জলসীমায় প্রাকৃতিক সম্পদ শোষণকারী বিদেশি সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। ইতোমধ্যে ৬০টি বিদেশি সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

 



সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।


 

মতামত