সিঙ্গাপুর পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং
অক্টোবর ২৫: আজ (শনিবার) সকালে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর আমন্ত্রণে, সিঙ্গাপুরে সরকারি সফর করতে বিশেষ বিমানযোগে বেইজিং ত্যাগ করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং স্থানীয় সময় বিকেলে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের ডিজিটাল উন্নয়ন ও তথ্যমন্ত্রী জোসেফাইন তেও এবং সিঙ্গাপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছাও চুং মিং।
বিমানবন্দরে লি ছিয়াং বলেন , চীন ও সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩৫ বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী গতি বজায় রেখেছে, বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, এবং এটি পারস্পরিক শিক্ষা ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতার জন্য একটি মডেল স্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও সিঙ্গাপুরের নেতাদের কৌশলগত নির্দেশনায়, চীন-সিঙ্গাপুর সম্পর্ক আরও এগিয়েছে, একটি ব্যাপক, উচ্চমানের ও ভবিষ্যতমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর ও উল্লেখযোগ্য হয়ে উঠেছে, যা দু’দেশের জনগণের জন্য বৃহত্তর সুবিধা বয়ে আনছে এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।
তিনি বলেন, উন্নয়ন কৌশলগুলোর সমন্বয় জোরদার করতে, পারস্পরিক উপকারী সহযোগিতা ব্যাপকভাবে সম্প্রসারণ করতে, এবং আধুনিকীকরণের পথে হাতে হাত মিলিয়ে কাজ চালিয়ে যেতে সিঙ্গাপুরের সাথে কাজ করতে চীন ইচ্ছুক।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।