ঢাকা

সিচাংয়ে আত্মা ও সংস্কৃতির স্পর্শ অনুভব করুন

  • হালনাগাদ : ২৬ জুলাই, ২০২৫
  • দেখেছে : 112
সিচাংয়ে আত্মা ও সংস্কৃতির স্পর্শ অনুভব করুন সিচাংয়ে আত্মা ও সংস্কৃতির স্পর্শ অনুভব করুন

সিচাংয়ে আত্মা ও সংস্কৃতির স্পর্শ অনুভব করুন

 

একটু উঁচু স্থানে ভ্রমণ করুন; সিচাং তথা তিব্বতের সাথে দেখা করার সময় ও সুযোগ খুঁজে বের করুন। ‘পৃথিবীর ছাদ’-এ যান, দূরবর্তী স্থানে যান, পাহাড় ও নদীর সঙ্গমস্থলে যান—বিশ্বের সর্বোচ্চ মালভূমিতে, সর্বোচ্চ শৃঙ্গ, গভীরতম গিরিখাত, সর্বোচ্চ নদী, সর্বোচ্চ প্রাসাদের সাথে দেখা করুন...
পথে প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করা, ইতিহাস ও সংস্কৃতি অন্বেষণ করা এবং সময়ের পরিবর্তনশীল স্পন্দন অনুভব করা, এটি কেবল একটি ভৌগোলিক ভ্রমণ নয়, বরং আত্মা ও সংস্কৃতির পরশ পাওয়াও বটে। 
সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে, অবকাঠামোগত উন্নতি এবং পর্যটনপণ্য ও পরিষেবার আপগ্রেডিংয়ের সাথে, তিব্বতের পর্যটন শিল্প সাম্প্রতিক বছরগুলিতে একটি ভালো উন্নয়নের প্রবণতা দেখিয়ে চলেছে। জানুয়ারি থেকে জুলাই ২০২৪ পর্যন্ত, এই অঞ্চলে চার কোটি ২৪ লাখের মতো দেশী-বিদেশী পর্যটক এসেছেন, যা আগের বছরের একসই সময়ের তুলনায় ১৬.৬৫ শতাংশ বেশি। তাদের মধ্যে, ১৭৯,৫৪৩ জন বিদেশী পর্যটক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০৮.৬ শতাংশ বেশি; আর ৪ কোটি ২২ লাখ এসেছেন দেশীয পর্যটক, যা আগের বছরের একই সময়কালের তুলনায় ১৬.৩ শতাংশ বেশি।

 

পোতালা প্রাসাদে পরিপূর্ণতার সাথে দেখা
সূর্যের শহর লাসায়, ট্যুর গাইড লি তিয়ানতিয়ানের একটি গল্প বেশ মজার। ২০১৯ সালের জুনে, লি তিয়ানতিয়ান লাসায় একটি ট্যুর গ্রুপের সাথে দেখা করেন। অতিথিদের সাথে দেখা করার সাথে সাথেই, বেশ কয়েকজন তার কাছে একান্তে অভিযোগ করেন যে, দলে একজন কাকা আছেন যার সময়জ্ঞান কম। 
সকালে সবাই যখন জোখাং মন্দিরে যান, তখন কাকা দেরি করে আসেন। পরে, যখন তারা পোতালা প্রাসাদে যান, তখন তারা জড়ো হওয়ার সময় তিনি আবার অদৃশ্য হয়ে যান। প্রচণ্ড রোদের নীচে, লি তিয়ানতিয়ান চারপাশে তাকিয়ে দেখতে পেলেন যে, চাচা পোতালা প্রাসাদের দক্ষিণ-পূর্ব কোণে একটি ছবির ফ্রেম ধরে আছেন। ছবিটি ছিল একজন মহিলার। এটি তার মৃত স্ত্রীর ছবি। পৃথিবীর আকাশের সবচেয়ে কাছের প্রাসাদের পাদদেশে, লি তিয়ানতিয়ান এসেছেন তার মৃত স্ত্রীর ছবি নিয়ে।  
চাচার গল্পও আবেগঘন। তিনি কর্মক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরিচিত হন। বিয়ের পরে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। অতীতে তার স্ত্রী সর্বদা তাকে অবসর নেওয়ার পরে কোথায় কোথায় বেড়াতে যাবেন, তার ফিরিস্তি শোনাতেন। তিব্বতের কথা তিনি সবচেয়ে বেশিবার উল্লেখ করেছেন। তিনি রাজকুমারী ওয়েনচেং যেখানে থাকতেন, সেই জায়গাটি দেখতে চাইতেন খুব করে। তিনি নিজের চোখে পোতালা প্রাসাদ দেখতে চাইতেন।

 

একসময় তাঁরা অবসর গ্রহণ করেন। তখন তাদের সন্তানরা বিয়ে করেছে, সন্তানের জন্ম দিয়েছে। বৃদ্ধ দম্পতি তাদের নাতি-নাতনিদের যত্ন নিতে শুরু করেন। জীবন একঘেয়ে হয়ে পড়েছিল এবং পোতালা প্রাসাদ দেখতে তিব্বতে যাওয়ার পরিকল্পনা বারবার স্থগিত করা হচ্ছিল। এক রাতে তার স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যান। 
শেষকৃত্য সম্পন্ন করার পর, তিনি কয়েক সেট কাপড় এবং তার স্ত্রীর প্রতিকৃতি নিয়ে একা তিব্বতে চলে আসেন। স্ত্রীকে আর সঙ্গে নেওয়া সম্ভব নয়। কিন্তু তিনি তার ছবি সঙ্গে নিলেন।  

 

তিনি সবসময় দেরি কেন করতেন? কারণ, তিনি ভয় পেতেন যে তার দলের সদস্যরা জানতে পারবে যে, তিনি তার সাথে একটি প্রতিকৃতি বহন করছেন। তার দুঃখের ভাগ তিনি অন্যদের দিতে চাইতেন না। প্রতিবার তিনি সবাই চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এবং তাড়াহুড়ো করে তার মোবাইল ফোন বের করে তার স্ত্রীর ছবিসহ কয়েকটি ছবি তুলতেন। 
লি তিয়ানতিয়ানের গল্প শুনে গ্রুপের লোকেরা আবেগাপ্লুত হলেন। তাঁরা তার সঙ্গে গ্রুপ ছবি তুললেন। লি তিয়ানতিয়ানের কাছে সেই ছবি আজও আছে। ছইতে সকলের মুখেই হাসি। পরবর্তী ভ্রমণপথে, কিছু গ্রুপসদস্য চাচা ও তার স্ত্রীর ছবির সাথে আরেকটি গ্রুপ ছবি তোলার উদ্যোগ নিয়েছিলেন।

 

যাত্রাশেষে, একজন অতিথি লি তিয়ানতিয়ানকে চিত্কার করে বললেন: "পোতালা প্রাসাদ সত্যিই জাদুকরী। এখানে এলে, খারাপ সবকিছুই সুন্দর হয়ে ওঠে।"

 

যাত্রাপথে মানুষের জন্য সবচেয়ে বড় আনন্দের হল পৃথিবী দেখা, নিজেকে খুঁজে পাওয়া, ও অন্যদের সাথে উষ্ণ সংযোগ স্থাপন করা। ঠিক যেমন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগ তিব্বতীয় সংস্কৃতি ও পর্যটন প্রচারের জন্য চালু করা ব্র্যান্ড - "শুভ তিব্বত, তাশি ডেলেক"। কয়েকটি সহজ শব্দ, যথেষ্ট সহজ এবং যথেষ্ট আন্তরিক। 
তিব্বত একটি গল্পের বই যা অভিনব নয়। প্রতিটি পৃষ্ঠায় নতুন গল্প রয়েছে। বিশ্বজুড়ে পর্যটকরা এখানে তাদের নিজস্ব গল্প নিয়ে আসেন জাঁকজমক, উষ্ণতা, অন্যদের এবং নিজেদের সাথে দেখা করার জন্য।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।