২০২৫ সালে চীনে ‘নতুন অর্থনীতি’-র সংযোজিত মূল্য বেড়েছে ৬.২ শতাংশ
জুলাই ৩০: আজ (বৃহস্পতিবার) জাতীয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালে চীনের ‘নতুন অর্থনীতি’-র সংযোজিত মূল্য দাঁড়ায় ২৫৭৮৬.৯ বিলিয়ন ইউয়ানে, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৬.২ শতাংশ বেশি।
‘নতুন অর্থনীতি’-র খাতগুলোর মধ্যে, প্রাথমিক শিল্পের সংযোজিত মূল্য ছিল ৯৮৬.৫ বিলিয়ন ইউয়ান, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৪ শতাংশ বেশি; দ্বিতীয় শিল্পের সংযোজিত মূল্য ছিল ১০৬৩০.৪ বিলিয়ন ইউয়ান, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৫.৮ শতাংশ বেশি; এবং তৃতীয় শিল্পের সংযোজিত মূল্য ছিল ১৪১৭০ বিলিয়ন ইউয়ান, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৬.৬ শতাংশ বেশি।
‘তিনটি নতুন’ অর্থনীতি হলো নতুন শিল্প, নতুন ব্যবসায়িক বিন্যাস ও নতুন ব্যবসায়িক মডেলকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক কার্যকলাপের একটি সমষ্টি। ‘তিনটি নতুন’ অর্থনীতির সংযোজিত মূল্য একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনো দেশ (বা অঞ্চল)-এর ‘তিনটি নতুন’ অর্থনৈতিক উত্পাদন কার্যকলাপে নিযুক্ত সকল আবাসিক একক দ্বারা সৃষ্ট সংযোজিত মূল্যকে পরিমাপ করে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।