৫৭ শতাংশ আমেরিকান চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে সমর্থন করেন
২২ সেপ্টেম্বর, ২০২৬
সেপ্টেম্বর ২২: গতকাল (সোমবার) শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স কর্তৃক প্রকাশিত একটি সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ শতাংশ আমেরিকান বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্রের চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও যোগাযোগ স্থাপন করা উচিত।
প্রতিবেদনে বলা হয়, কমিটির ২০২৫ সালের সমীক্ষায় ডেমোক্র্যাটদের চীনের সাতে সম্পৃক্ততার সমর্থনের দিকে ঝুঁকে পড়ার একটি স্পষ্ট প্রবণতা দেখা গেছে এবং সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে যে, রিপাবলিকানরাও একই দিকে এগোতে শুরু করেছে। ২০২৫ সালের তুলনায় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও সম্পৃক্ততার সমর্থক রিপাবলিকানদের সংখ্যা ১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২০১৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
মতামত